বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে । সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা) আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই চিকিৎসায় সহায়তা দিতে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের এ সংকটকালীন সময়ে চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে। জারি করা সার্কুলারে হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো। ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসাবে দেখাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮৩ জন।

যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা অর্ধশতাধিক।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930