বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দুইদিন রাজত্ব চলেছে । শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেও অব্যাহত টাইগারদের দাপট। আগের দিনের ৪৭৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের ইনিংস ছাড়িয়ে গেছে ৫০০ রানের কোটা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫১১ রান। মুশফিকুর রহীম ৫৫ ও লিটন দাস অপরাজিত ৫০ রানে।

এর আগে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (১৬৩ রান) ও মুমিনুল হক (১২৭ রান)। শান্ত তুলে নেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি, অন্যদিকে মুমিনুল তুলে নেন দেশের বাইরে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯০ রান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031