মোটরসাইকেলের ধাক্কায় রাব্বি ফকির নামে ২৭ বছর বয়সী এক ভ্যানচালক নিহত হয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাপর আলমপুরে । সোমবার সকালে শিবপুর ফুলদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি ফকির ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামের জমির উদ্দিনের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাব্বি ভ্যান গাড়িতে কয়েকজন যাত্রী নিয়ে শিবপুর যাচ্ছিলেন। এসময় শিবপুরগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728