বাসের ধাক্কায় নিহত হয়েছেন রেশমা আকতার (১৮) বিউটিফিকেশন কোর্সের ক্লাস করার জন্য চট্টগ্রামের রাউজান উপজেলায় মহিলা পরিষদে যাওয়ার পথে । তিনি বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পড়–য়া শিক্ষার্থী।
সোমবার বেলা ১১ টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে রাউজান উপজেলা পরিষদের প্রবেশ পথে রাঙামাটিগামী শিক্ষা সফরের একটি বাস সজোরে ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাক্কা দেওয়ার পর বাসটি দ্রুত চালিয়ে চলে যায়। এরপর বাসটি আটকের জন্য রাঙামাটি এলাকায় খোঁজ নেওয়া হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
নিহত রেশমা আকতার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা মো. মনির হোসেনের মেয়ে। ২ বোন ও ৩ ভাইয়ের মধ্যে রেশমা আকতার সবার বড় বলে জানান এসআই মো. আরাফাত।
এসআই আরাফাত জানান, রেশমা আকতার গরিব বাবার পরিবারের হাল ধরার জন্য বাউবির চান্দগাঁও কেন্দ্রে পড়ালেখার পাশাপাশি রাউজান উপজেলা মহিলা অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশন কোর্স করছিলেন।

কোর্সটি প্রায় শেষের দিকে। কিন্তু বাসের ধাক্কায় তার স্বপ্নের অপমৃত্যু ঘটল। এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031