বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া ২০১৩ সালে বাবা অশোক চোপড়াকে হারান । বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, বাবা সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। বলেছিলেন, মা মধু চোপড়ার থেকেও নাকি তার বাবার সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল দেশি গার্লের। তিনি বাবার এটতাই কাছের ছিলেন যে, নিজের হাতে ট্যাটুতে ‘ড্যাডিজ লিল গার্ল’ লিখে রাখতেন।

তবে সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে বাবা অশোক চোপড়ার একটি আপত্তির কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। মাত্র ১২ বছর বয়সে পড়াশোনা করতে আমেরিকায় চলে যান নায়িকা। বর্তমানে যেখানে তার শ্বশুরবাড়ি। পড়াশোনা শেষে ফিরেছিলেন ১৬ বছর বয়সে। বড় হয়ে ওঠার এই সময়টাই পরিবারের কারও সঙ্গে দেখা হয়নি প্রিয়াঙ্কার।

নায়িকা জানান, আমেরিকা থেকে ফেরার পর তার পোশাক নিয়ে আপত্তি ছিল বাবা অশোক চোপড়ার। ওই সময় প্রিয়াঙ্কা স্কিনটাইট পোশাক পরতেন। এ ধরনের পোশাক পরতে বারণ করেছিলেন নায়িকার বাবা। সে সময় বাবার সঙ্গে এ নিয়ে তার মনোমালিন্য এবং মতের অমিলও হয়েছিল বহুবার।

প্রিয়াঙ্কা জানান, ‘ওই সময় বাবার ভয়ে স্কিনটাইট পোশাক পরতে পারতাম না। তবে বাবা আমাকে বরাবরই বলতেন, ‘জীবনে যে কোনো সমস্যায় আমি তোমার দলেরই সদস্য। আমাকে কোনো কিছু বলতে দ্বিধা বোধ করবে না।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031