একটি বালুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হন ফরিদপুরের ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গায় । নিহত ট্রাকচালক নড়াইলের জাকির হোসেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল নামক স্থানে রবিবার সকাল ১০টার দিকে বালুভর্তি করে নির্মাণ কাজের স্থানে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ ও ট্রাকটি উদ্ধার করেছে।
