বাসচাপায় বাদল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন টাঙ্গাইলে । এ দুর্ঘটনায় আরও একজন আহত হন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া নগর জলফই এলাকার মৃত জহিরুল মাস্টারের ছেলে। তিনি টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত বলেন, দুপুরে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলযোগে বাসার দিকে যাচ্ছিলেন। পথে তিনি নগর জলফই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল নিহত হয় এবং মোটরসাইকেলে থাকা আরও একজন আরোহী আহত হয়। পরে পুলিশ আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং নিহতের লাশ মর্গে পাঠায়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930