এক নারী মারা গেছেন গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের নিচে চাপা পড়ে । তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম তারা বানু ওরফে সানু। তিনি গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরের নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন তারা বানু। এসময় গাজীপুরগামী সু-প্রভাত পরিবহন নামের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে ।
