সড়ক দুর্ঘটনায় এক হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় । এ ঘটনায় আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আরিফুর রহমান (৪২) জেলা সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে।

রোববার রাতে উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কের খান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আরিফুর ও তার শ্বশুর হাকিম মোড়ল মোটরসাইকেলে করে খুলনা থেকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তারা তেল নিতে খান ফিলিং স্টেশনে গেলে মাওয়াগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত হাকিম মোড়ল (৬০) বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031