বাসচাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলায় ।

মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়ককে কুন্দারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ইটাখলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, সকালে কুন্দারপাড়ায় সড়ক পার হওয়ার সময় মা নাছিমা (২৫) ও ছেলে রিফাত (৬) কে চাপা দেয় শিবলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যায়। নাছিমাকে আহতবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাছিমার বাড়ি শিবপুর উপজেলার বড়কান্দা গ্রামে। তার স্বামীর নাম লোকমান হোসেন। দুর্ঘটনা কবলিত বাস ও চালক কাউসার মিয়াকে আটক করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728