বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নড়াইল-যশোর সড়কের কালনাঘাট এলাকায়। তার নাম আরোহী নাজমুল শেখ (১৮)।
বুধবার  সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নাজমুল কালনাঘাট এলাকায় যাত্রীবাহী বাসকে ওভারটেক করে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিহত হন।

লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930