বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন রাজধানীতে । আহত হয়েছেন চালকসহ আরও দু’জন। আজ ভোর সোয়া ৬টার দিকে প্রগতি সরণীর কোকোকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলাল হোসেন (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালকের নাম আবু সাঈদ (৩৫)। তবে আহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি। ভাটারা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ভোর সোয়া ৬টার দিকে কোকাকোলা মোড়ে যাত্রীবাহী সিএনজিটি ইউটার্ন নিচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি নাইট কোচ সিএনজিটিকে ধাক্কা দেয়।
