বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় । সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পার্বতীপুর-রংপুর সড়কের কঠিনশিলা প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিতা মোস্তাফিজু রহমান ও পুত্র সোবনুর রহমান।
মধ্যপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেখা পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামে।
