বাসের ধাক্কায় ইমরান হোসেন জনি (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবার বান্দরবানে । শনিবার রাত ১১টার দিকে বান্দরবান-রাঙামাটি সড়কের বালাঘাটা রোয়াংছড়ি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল বান্দরবান পুলিশ লাইন্সের আরআই অফিসে কর্মরত ছিলেন এবং তার বাড়ি ফেনী জেলায়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কনস্টেবল জনি বালাঘাটার পুলিশ লাইন্স থেকে বান্দরবান যাওয়ার পথে রোয়াংছড়ি স্টেশন এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভুইয়া জানান, বাসের ধাক্কায় পুলিশ সদস্য জনি নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728