পিকনিকের বাসের ধাক্কায় শমসের মালিথা (৬৫) নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন মেহেরপুরের মুজিবনগরে।

আজ মঙ্গলবার বেলা পৌনে এগারটার দিকে গৌরিপুর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটন ঘটে। বাসটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর এম রহমান নাসিং ইন্সিটিউটের ছাত্রী ও শিক্ষকরা শিক্ষা সফরে আজ সকালে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে যাচ্ছিলেন।

তাদের বহনকারী শারমিন পরিবহন নামের  বাসটি মেহেরপুর শহর থেকে মুজিবনগরে প্রবেশের আগে গৌরনগর মোড়ে পৌছায়। এসময় বৃদ্ধ কৃষক শমসের আলী বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন।এসময়  বাসটি তাকে ধাক্কা দিলে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইসলাম বলেন, বৃদ্ধ শমসেরকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত শমসের মালিথা মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত গফুর মালিথার ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বলেন, বাস ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে এখনো নিহতের পরিবার থেকে মামলা হয়নি।

অপর দিকে গাংনীর বামন্দীতে মোটর সাইকেল দুঘর্টনায় দুই এসএসসি পরিক্ষার্থী আহত হয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930