বাসের ধাক্কায় হরেন্দ্র দাস (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে। নিহত হরেন্দ্র উপজেলার বুল্লা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে।
আজ সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী হাসপাতালে গিয়ে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের ব্যবস্থা করেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728