বিআরটিসি বাসের ধাক্কায় সায়েম উদ্দিন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম উদ্দিন চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকার জাফর চেয়ারম্যানের বাড়ির মাহবুবুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, নগরমুখী একটি বিআরটিসি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সায়েম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়। এতে সাকিব ও ফাহাদ নামের আরো দু’জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেকে নিয়ে আসে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031