বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকায় । এরা হলেন- সাহাব উদ্দিন (৫০) ও শিশু অলি আহাম্মেদ সিজান (১২)। এদের সকলের বাড়ি নীলফামারী বলে পুলিশ জানিয়েছে।

আহত হয়েছেন আরো ১৯ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী তিনজন নিহত হবার খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে রংপুরগামী হক পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচরে যায়। এতে ২২ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে এক নারী ও এক শিশুসহ তিনজন মারা যায়।

পিকআপটিতে ২০ জন যাত্রী ছিলেন। তারা সবাই ফরিদপুরের আটরশি থেকে ফিরছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930