রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির ২৯ টি গাড়ি  যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে। এর চারটি শীতাতপ নিয়ন্ত্রিত একতলা বাস আর ২৫টি ট্রাক। বাসগুলো চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় যাত্রী পরিবহন শুরু করবে।

প্রথম অবস্থায় বেনাপোলে আসা দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, চলতি মাসের শেষ দিকেই আরও পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে। পরে আসবে ১০টি দ্বিতল বাস।

৩১ জানুয়ারি গাড়িগুলো গাজীপুর বিআরটিসির ডিপোতে এবং দুই-একদিনের মধ্যে নিবন্ধনের জন্য বিআরটিএতে যাবে। সবগুলোই ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রাস্তায় নামবে।

ভারতের ২০০ কোটি ডলার ঋণের আওতায় দেশটি থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, ‘নতুন আসা বাসগুলো আগের বিআরটিসি বাসের মতো হবে না। এসব বাসের সঙ্গে ১০ ভাগ খুচরা যন্ত্রাংশ আনা হচ্ছে। আর বাসের কলাকৌশল নিয়ে বিআরটিসির কর্মীদের প্রশিক্ষণও দেবে বাস নির্মাতা কোম্পানিগুলো।’

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, ‘বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে সকল আনুষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাস করা হবে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930