কোটা আন্দোলনে বিএনপির উসকানি আছে। এই আন্দোলনের সুবিধা যে বিএনপি নিতে চাইছে সেটি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায় প্রমাণিত হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, । তারেক রহমান লন্ডন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী এক শিক্ষক নেতার সঙ্গে ফোনে কোটা আন্দোলনে সমর্থন দেয়ার জন্য  নির্দেশনা দিয়েছেন। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করতে চাইছে। কিন্তু তারা সেটা পারবেন না।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গত ৯ বছরে সংগঠিত হতে পারেনি।

তাদের নেত্রী দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে গেছে। তাদের মেরুদন্ড ভেঙে গেছে। এখন আর আন্দোলনের হুঙ্কার দিয়েও কিছুই করতে পারছে না। মন্ত্রী আরও বলেন, কোটা নিয়ে সরকার কাজ করছে। এজন্য সবাইকে আরো ধৈর্য ধরতে হবে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031