আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন । আজ শনিবার কুমিল্লা মহনগরীর শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সব গণতান্ত্রিক দেশের মতোই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে আলাদা ব্যবস্থা কেন করবো। নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রিপরিষদ এর চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা (বিএনপি) ভয় পাচ্ছে কেন, তাদের নির্বাচনে আসতে হবে। যদি নির্বাচনে না আসে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।
নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে কথা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031