১০ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৩৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ২২শে মে থেকে ৩১ শে মে পর্যন্ত । আজ নয়াপল্টনে এক যৌথ সভা শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ২২ শে মে সকাল ৬ টায় নয়াপল্টনে
দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ওইদিন সকাল ১০ জিয়াউর রহমানের মাজারে
পুষ্পার্ঘ অর্পন করবেন দলের সিনিয়র নেতৃবৃন্দ, ড্যাবের উদ্যোগে বিনামূল্যে
চিকিৎসা প্রদান, মহানগর বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার
বিতরণ,
ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শন
অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা
অনুষ্ঠিত হবে।
যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল
কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,
মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ
প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির
ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ শামসুল হক
প্রমুখ উপস্থিত ছিলেন।
