বিএনপির কর্মী সন্দেহে  ২০/২৫ জনকে আটক করা হয়েছে হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে । আজ বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এগিয়ে দিয়ে নেতাকর্মীদের অধিকাংশই হাইকোর্টের ভেতরে অবস্থান নেন। পুলিশ সেখান থেকে ২০/২৫ জনকে আটক করে। আটকৃতদের প্রথমে প্রিজন ভ্যানে রেখে পরে থানায় নেয়া হচ্ছে। তাৎক্ষনিকভাবে আটকৃতদের নাম জানা যায় নি।

এ বিষয়ে রমনা জোনের এডিসি আশরাফুল ইসলাম বলেন, কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য তাদের আটক করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031