আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন থেকে সরে যেতে বিএনপি টালবাহানা ও ছলচাতুরী করছে বলে মন্তব্য করেছেন। খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি
আজ শুক্রবার রাজধানীর শনির আখড়ায় দুটি ফুটওভারব্রিজ উদ্ধোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির কর্মসূচি, কথাবার্তায় মনে হচ্ছে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে। এখন অবশেষে নিজেরাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানা ছলছুতোর আশ্রয় নিচ্ছে।
এছাড়া গ্রেপ্তারের নামে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখতে পুলিশ কমিশনারকে জানিয়েছেন । যারা প্রকৃত অপরাধী, তাদেরই যেন গ্রেপ্তার করা হয় বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ নেতা।
আগামী ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের পাল্টাপাল্টি কর্মসূচি নেই।

আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। বিশৃঙ্খলা হলে, জবাব জনগণই দেবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031