পুলিশ ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে আটক করেছে । তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

আজ শনিবার সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আমাদের সময়কে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

তিনি জানান, রফিকুল ইসলাম জামাল তার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় কাতার এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার পর তাকে বিমান বন্দর থেকে আটক করা হয়।আকন কুদ্দুসুর রহমান আরও জানান, সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। পরে এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031