বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে না হলেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ করতে দেয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথ সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান। ৭ জানুয়ারি বিএনপি আহূত সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি ওই যৌথ সভার আয়োজন করে। বিএনপির বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। কিন্তু এখনো তারা সমাবেশের অনুমতি পায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031