বিএসএফ’র গুলিতে জেম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে । নিহত জেম শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

সীমান্ত সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে শিংনগর সীমান্তে ১৭৪/১৪ এস নং পিলার এলাকায় এঘটনা ঘটে। জেম একদল চোরাকারবারী নিয়ে শিংনগর সীমান্তের ১৭৪/১৪ এস নং পিলার এলাকা দিয়ে চোরাইপথে গরু আনতে গেলে ভারতের ১৮০ বি.এস.এফ ব্যাটালিনের অধিনস্ত দৌলতপুর ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। এসময় তার সঙ্গীরা তার লাশ নিয়ে পালিয়ে আসে। নিহতের চাচা এরফান আলি জানান, সকালে জানতে পারি যে কে বা কারা জেমের পিতা আব্দুল হামিদের বাড়ির পিছনে জেমের লাশ ফেলে গেছে। তিনি আরো জানান মনাকষা ও চৌকা বিওপির বিজিবির সদস্যরা এবং ডিএসবি পুলিশ নিহতের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কনের্ল সাজ্জাদ সারওয়ার জানান, বিষয়টি শুনেছি এবং তদন্ত করে দেখা হচ্ছে। যে স্থান দিয়ে ঘটনা ঘটেছে, সে স্থানে কাঁটাতাঁরের বেড়া দেয়া আছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031