ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোজাফফর হোসেনদিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির বড়গ্রাম সীমান্তে ।
মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোজাফফর কমলপুর আটোর গ্রামের আবু তাহেরের ছেলে।
ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, ভোরে ভারতের দু’মুঠা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে সীমান্তের ৩১৩ পিলারের ৩ এসসাব পিলারের কাছে একজন বাংলাদেশি নিহত হয়।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
