ভারতের বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের বৈঠক বহুবার হয়েছে সীমান্ত সমস্যা নিয়ে । কিন্তু, মঙ্গলবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে যে ফ্ল্যাগ মিটিং করলো তা হার্দিক এবং মানবিক। এই প্রথম কোনও শাস্তি না দিয়ে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। কারণ, তিনজনই নিরীহ, নির্বিরোধী নাগরিক। ভারতের নিরাপত্তার জন্যে বিপজ্জনক নয়। বিজিবিও নিরাপদে এই তিনজনকে বিনা শাস্তিতে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে নজির সৃষ্টি করল।
গত রোববার ৯৭ ও ১০৭ বিএসএফ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার নাদিয়া জেলার কৃষ্ণনগর এর কাছে মাদুপুর – উত্তরপাড়ার সীমান্ত অতিক্রম করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ৩০ বছরের মাবিয়া শেখ এবং ৩৭ বছরের রিবা মফিজুল শেখ। দু’বছর আগে তারা দালালের হাত ধরে ভারতের আহমেদাবাদ গিয়েছিল চাকরি নিয়ে।

জেরায় সীতারাম পোসচিইয়া গ্রামের বাসিন্দা মাবিয়া এবং হরিডাঙ্গার বাসিনা রিবা জানায়, বাংলাদেশে ফেরার জন্যে আহমেদাবাদে দালাল মিরাজ খানকে তারা ১৫ হাজার টাকা দিয়েছে। দ্বিতীয় ঘটনায় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার সময় ধরা পড়ে বাংলাদেশের যশোরের রানিআলি গ্রামের মেয়ে মিতালি তরফদার। তিনজনকেই এই প্রথম দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী গ্রামে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে বিনা শাস্তিতে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031