ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে। নিহত যুবকের নাম মঞ্জুরুল ইসলাম (২০)। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের দেয়া গরু আনতে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে যান মঞ্জুরুলসহ কয়েকজন বাংলাদেশি। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে দেশের অভ্যন্তরে আসতে পারলেও মঞ্জুরুলকে আটক করে বিএসএফ। পরে তার ওপর শুরু হয় বিএসএফের নির্যাতন।

একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে মঞ্জুরুলকে সীমান্তের বাংলাদেশ অংশে রেখে যায় বিএসএফ। পরে সেখান থেকে কয়েকজন বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে বিএসএফ এখনো এ ব্যাপারে সাড়া দেয়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031