ব্যাংককে আপত্তিকরভাবে উপস্থাপন করার অভিযোগে থেমে গেলো অমিতাভ বচ্চন এবং তাঁর মেয়ে শ্বতা বচ্চন অভিনীত একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের সম্প্রচার ভারতের । অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশনসের ( এয়াইবিওসি ) চাপে এ সম্প্রচার বন্ধ করে দেয়া হয় এবং তারা মনে করেন এই বিজ্ঞাপনের ফলে জনগণের তাদের উপর থেকে আস্থা কমে যাবে।
কেরালাভিত্তিক পরিচিত গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কল্যাণ জুয়েলার্স সম্প্রতি বিগ বি আর তাঁর কন্যাকে সঙ্গে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে।  ৯০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রে দেখায়, একজন বৃদ্ধ ব্যক্তি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান তাঁর পেনশনের অর্থ ফেরত দিতে। কারণ তাঁর হিসেবে তাকে ভুলে দুইবার পেনশন দেয়া হয়েছে। কিন্তু পেনশনের অর্থ ফেরত দিতে তাদের নানা হয়রানির শিকার হতে হয় । একপর্যায়ে সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তাদের পেনশনের অর্থ ফেরত না িিদতে বলে বাড়ি চলে যেতে বলেন। ম্যানেজারের এ কথায় ক্ষেপে যান বৃদ্ধ ব্যক্তি।
বিজ্ঞাপনচিত্রটির কাজ শেষে বিগ বি টুইট করেন – ‘আমার কাছে এটা আবেগঘন মুহূর্ত৷ যতবার দেখছি, চোখে জল চলে আসছে।

কন্যাসন্তানই সেরা।’

তবে, ভারতের টিভি চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপনচিত্রের সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই এর বিরোধিতা শুরু করেন এআইবিওসির নেতারা। শুরু থেকেই তাদের দাবি, সাধারণ মানুষের ব্যাংকের ওপর আস্থা নষ্ট করার অপচেষ্টা হিসেবে এই বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে বড় কোনো চক্রান্ত।
এআইবিওসির সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেছেন, আমরা মনে করি তাঁরা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য ব্যাংকের বিরুদ্ধে এমন নেতিবাচক ও মিথ্যা গল্প প্রচার করছেন। তাঁদের এই কর্মকা- ব্যাংকের জন্য অবশ্যই মানহানিকর। এই বিজ্ঞাপনচিত্র প্রত্যাহার করা না হলে এর সঙ্গে সং¯ি¬স্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930