হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা সুরুজ পাল অমু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাক কেটে ফেলার হুমকি দিয়েছেন । সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবি মুক্তির দেয়ার ব্যাপারে স্বাগত জানানোয় মমতাকে এ হুমকি দিয়েছেন তিনি। অমি বলেছেন, তার(মমতার) নাক কেটে দেয়া হবে। তিনি মমতাকে রাবণের বোন সুর্পনখার সঙ্গেও তুলনা করেন। সুর্পনখার নাক কেটে দিয়েছিলেন রামের ভাই লক্ষ্মণ।
এমন ঘটনায় এরই মধ্যে পুরো পশ্চিমবঙ্গ রাজনীতি অঙ্গনে তোলপাড় লেগে গেছে।

 অনেকে অমুর হুমকির বিষয়টিকে নিন্দার দৃষ্টিতেই দেখছেন।
সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির মুক্তির বিরুদ্ধে কয়েকটি রাজ্যে প্রতিবাদ চলছে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যে এই ছবি মুক্তির ওপর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এমনই যখন অবস্থা, তখন মমতা পশ্চিমবঙ্গে ‘পদ্মাবতী’ ছবি মুক্তি দেয়ার জন্য এগিয়ে এসেছেন। আর এ কারণেই মমতাকে নাক কাটার হুমকি দেয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে ‘পদ্মাবতী’কে স্বাগত। কলকাতাতেই হোক ‘পদ্মাবতী’ ছবির প্রিমিয়ার। তিনি ‘পদ্মাবতী’র পরিচালকসহ পুরো টিমকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল শুক্রবার এক আলোচনা সভায় মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ জানান।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031