বিজয় দিবস পালনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেন সেরকম একটি ভাতা চালু করার প্রস্তাব করা হয়েছে বাংলা নববর্ষ পালনে যেরকম বিশেষ ভাতা দেয়া হয়ে থাকে ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ওই চিঠির বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, পরীক্ষানিরীক্ষা ক্রমে বিজয় দিবস ভাতা প্রচলনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গোপালগঞ্জর জেলা প্রশাসক এই প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বিবেচনার জন্য পাঠান। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান সরকারের দপ্তর থেকে ওই প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

মোঃ মোখলেসুর রহমান সরকার বলেছেন, “এই ভাতা দেওয়া হলে, সবাই আরো বর্ণিলভাবে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে উৎসাহী হবেন। এখন যেটা হয় যে, দেখা গেলো সকালে কিছু প্যারেড, তারপরে কিছু অনুষ্ঠান, বিকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে শেষ। আমরা চাচ্ছি যে, এটা যেন একদম সার্বজনীন উৎসবে পরিণত হয়। সর্বত্র এটা প্রতিভাত হয় যে, আজকে একটি বিজয় দিবস।”

তিনি আরও বলছেন, “ব্যাপারটা যেন এরকম হয় যে, এর ফলে মানুষ ওইদিন নিজেদের বাড়িতে উন্নত মানের খাবার খাবেন, একটা উৎসবমুখর পরিবেশ থাকবে, একটু নতুন লাল সবুজের বর্ণিল পোশাক পড়ার একটা ব্যাপার থাকবে।

“এখন যেমন ঈদ-পূজা উপলক্ষে আমরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মীর বাড়িতে বেড়াতে যাই, এরকম একটি ব্যাপার যেন ঘটে। যেটা আমাদের সকলকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এই চিন্তা থেকেই সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে, যেন এদিন একটি বিশেষ ভাতা চালু করা হয়।”

তবে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ ধরণের বিশেষ ভাতা চালুর মতো চূড়ান্ত সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। পুরো প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষও বটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031