দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামীকালই শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

শনিবারের ম্যাচে বাংলাদেশ দলে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা পেতে পারে লিটন দাসকে। আর সাব্বির রহমানের পজিশনের জন্য তথা লোয়ার মিডল-অর্ডারে মোহাম্মদ মিথুন বা আরিফুল হকের কাউকে দেখা যেতে পারে। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হতে পারেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেরক্ষক), উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728