মিশরের সেনাবাহিনী সিনাইয়ে একটি পাহাড়ি এলাকায় বিমান হামলা চালিয়েছে মসজিদে বোমা হামলা ও গুলি করে কমপক্ষে ২৩৫ মুসল্লিকে হত্যার বদলা নিতে । তাদি করা হয়েছে, শুক্রবারের গণহত্যায় জড়িত বেশ কিছু হামলাকারী এতে নিহত হয়েছে। শুক্রবার দিন শেষে একটি বিবৃতি দিয়েছেন সেনা মুখপাত্র তামির রিফাই। তিনি বলেছেন, ঘাতকদের দমন করতে পেরেছে মিশরীয় বিমান বাহিনী। তাদের বেশ কিছু গাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। এসব গাড়ি নৃশংস সন্ত্রাসী হামলায় ব্যবহার করা হয়েছিল।
এর ভিতরে যারা ছিল তারা নিহত হয়েছে। উল্লেখ্য, উত্তর সিনাইয়ের বীর আল আবেদ শহরে একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষ না হতেই বোমা হামলা ও গুলি চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২৩৫ জন মুসল্লি নিহত হন। মিশরজুড়ে ঘোষণা করা হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।
