কলকাতাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করা বাংলাদেশ বিমানের।

মঙ্গলবার (১৫ মে) সকাল ১০টা ৫০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিটের মাথায় প্রেশারাইজেশন সমস্যার কারণে বিমানবন্দরে ফিরে আসে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার ই জামান জানান, বাংলাদেশ বিমানের (১৯১) ড্যাশ-৮ বিমানটি কলকাতার উদ্দেশ্যে সকাল ১০টা ৩০ মিনিটে টেক অফ (উড্ডয়ন) করে। ১০টা ৪০ মিনিটে বিমানটিতে প্রেশারাইজেশন সমস্যা ধরা পড়ে। কারিগরি এ সমস্যা হলে উড়োজাহাজ বেশি উঁচুতে উঠতে পারে না। তাই ১০টা ৫০ মিনিটে আবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, সন্ধ্যা ছয়টা নাগাদ ফ্লাইটটি আবার কলকাতার উদ্দেশ্যে টেক অফ করবে বলে আশা করা হচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031