বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ক্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। আজ বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে যাওয়া ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছেন বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১নং ফ্লাইটটি ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে যায়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের (উড়োজাহাজ) ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়। বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ওই ফ্লাইটে থাকা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ জানান, আল্লাহর শুকরিয়া যে দুর্ঘটনা ঘটেনি। বিমানটির ডান পাশের চাকায় সমস্যা দেখা দিয়েছিল। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় ল্যান্ড করেন। সুব্রত বলেন, ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চারপাশে ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত দেখতে পাই। বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930