ঢাকা :  বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম বয়ে আনার আহ্বান জানিয়েছে।

রবিবার রাজধানীর তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর ওভারসিজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে হাইতি এবং মালিগামী ব্যানএয়ার এর সদস্যদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান এ আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনী হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এ কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন শুরু হতে যাচ্ছে।

তিনি  বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনতে হবে।

পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728