কক্সবাজারে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতির কারণে বাংলাদেশের ওপর বড় ধরণের আর্থসামাজিক চাপ সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন । নবনিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটারের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত শার্লোটা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে যান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে সমঝোতা অ্যারেঞ্জমেন্ট করেছে বাংলাদেশ। তিনি আরো বলেন, একটি দ্বিপে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়ের জন্য কাজ করছে সরকার।
রাষ্ট্রদূত শার্লোটা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সু্ইডেন রাজনৈতিকভাবে ও মানবিক সহায়তা দেয়ার মাধ্যমে যে ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
