মোবাইল কোর্টের পরিধি যেটা প্রয়োজন সেটা অলরেডি হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে। সেজন্য মোবাইল কোর্টের আওতায় যতটুকু আনা হয়েছে, সেটা নিয়েও কাজ হচ্ছে। বিশেষ পুলিশতো প্রয়োজন নেই। কারণ, পুলিশেরা সবসময় জেলা প্রশাসকদের সহযোগিতা করেন। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসিরা প্রতি বছরই প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে তারা কী ধরনের অসুবিধা ভোগ করছেন এবং কী ধরনের পদক্ষেপ নিলে তারা আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন, আজকে সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলেছি, সে বিষয়ে তারা খেয়াল রাখেবেন। যাতে করে আবার কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থী- এদের আবির্ভাব না ঘটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031