বছর, মাস, দিনের পরে এখন শুধু মাত্র কিছু সময়ের অপেক্ষা। রাত পোহালেই রাশিয়ায় পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত । এবার শুধু উন্মাদনায় ভাসার পালা। তৈরি মস্কোর লুজনিকি স্টেডিয়াম, তৈরি পুরো রাশিয়া।

জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের ম ধ্যে দিয়ে শুরু হবে বিশ্বকাপ। জানা যায়, বিশ্বকাপের এই জমজমাট উদ্বোধনীতে উপস্থিত থাকবেন ২০ দেশের রাষ্ট্রপ্রধানরা।

রাষ্ট্রনেতাদের উপস্থিতি নিয়ে অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান অ্যালেক্সি সরোকিন বলেন,‘আমি নিশ্চিত করছি, বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ২০ জনের বেশি রাষ্ট্রপ্রধান মাঠে উপস্থিত থাকবেন।’

বৃহস্পতিবার রাশিয়ার সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান হবে। তার আধ ঘণ্টা পরে ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত নয়টায় ম্যাচ শুরু হবে। তার আধ ঘণ্টা আগে অর্থাৎ রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রথম ম্যাচে রাশিয়া নামছে সৌদি আরবের বিরুদ্ধে। যা উপভোগ করবেন ২০ দেশের রাষ্ট্রনেতারা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031