নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন ঢাকার প্রগতি সরণিতে গভীর রাতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে । আহমেদ তুর্য (২৩) নামে ওই শিক্ষার্থী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।
গত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক এক খুটির সঙ্গে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এ ঘটনায় ফারদিন খান (২৪) নামে প্রাইভেটকারের অপর যাত্রী তুর্যের মামাতো ভাই গুরুতর আহত হয়েছেন। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় গাড়ির গ্যাস সিলিন্ডারটি খুলে রাস্তায় পড়ে যায়। তবে বিস্ফোরিত না হওয়ায় রক্ষা পায় স্থানীয়রা। পথচারীরা এসে গাড়ি থেকে আহত দুজনকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930