সাকিব আল হাসান বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসর খেলতে আবেদন করেন । দেশসেরা অলরাউন্ডারকে অনুমতিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সর্বশেষ বিতর্কিত ঘটনায় এই সিদ্ধান্ত আবার বিবেচনা করবেন বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

রোববার (২১শে মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের বাসায় এক বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘মূলত নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দল নিয়েই আমাদের আজকের মিটিংটা ছিল।’ সাকিবের প্রসঙ্গ টেনে আকরাম বলেন, ‘আমি নাকি সাকিবের দেয়া চিঠি পড়িনি। বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএলের এনওসির (অনাপত্তিপত্র) ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ও যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। আমরা ওর এনওসির ব্যাপারে আবার চিন্তা করবো।’

গত শনিবার (২০শে মার্চ) একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে শ্রীলঙ্কা সফর ও আইপিএল নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাকিব। সেখানে তিনি বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না।

আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলবো না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে আসল কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। শুধু উল্লেখ করেছি, আমি বিশ^কাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। ’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031