বৃটেনে করোনাভাইরাসের নতুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বলা হচ্ছে, এই ভ্যারিয়েন্টে সকল ভয়াবহ ভ্যারিয়েন্টের ছাপ রয়েছে। এর দুটি উল্লেখযোগ্য মিউটেশন হয়েছে যা এই ভাইরাসকে মানব কোষকে আক্রান্ত করতে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যেতে সাহায্য করে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বৃটেনে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে বি.১.৬১৭। এর কারণেই বর্তমানে ভারতে ভয়াবহ মাত্রায় আক্রান্ত হচ্ছে মানুষ। ভারতের যে ৫ টি প্রদেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেগুলোই মূলত করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে। বুধবার দেশটিতে একদিনে ২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031