গতকাল সকালে মোবাইলের মাধ্যমে ঘটনাটি জানাজানি হয়ে গেলে এলাকার জনগণ উত্তেজিত হয়ে ধর্ষক কানু শেখকে আটক করে।  ফরিদপুরের ঈষান গোপালপুর এলাকায় ১২ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে ৭০ বছরের এক লম্পট। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসী জানায়, ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের স্কুলছাত্রীর পিতা প্রতিবন্ধী ও অত্যন্ত গরিব। অসহায় পিতা-মাতার অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে শিশুটি পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজে সহযোগিতা করে। গত ২৫শে অক্টোবর বিকালে এলাকার খোলা মাঠে তাদের একটি ছাগল আনতে যায় শিশুটি।

 সুযোগ বুঝে কানু শেখ শিশুটিকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে তাকে টাকার প্রলোভন দেয়। এতেও রাজি না হলে শিশুটিকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি হলুদ ক্ষেতে নিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার শুনে এলাকার বখাটে যুবক মুজাহিদ ও মিলন ধর্ষণের ঘটনাটি মোবাইলে ভিডিও করে। পরবর্তীতে কানু শেখকে তা দেখিয়ে এক লাখ টাকা দাবি করে তারা। এ সময় কানু শেখ সাতশ’ টাকা যুবকদের হাতে দেয়। নাখোশ হয়ে বাকি টাকার চাপ দেয় তারা। বৃদ্ধ টাকা না দিতে পারায় গতকাল সকালে বখাটেরা গোপালপুর বাজারে বিভিন্ন লোকের মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় এলাকার জনগণ। একজোট হয়ে কানু শেখের বাড়িতে গিয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকার জনগণ এখন ধর্ষক কানু শেখ, মুজাহিদ ও মিলনের উপযুক্ত বিচারের দাবি করছে।
এদিকে ধর্ষণের ঘটনা স্বীকার করে কানু শেখ বলেন, আমার বড় বড় ছেলেমেয়ে নাতিপুতি রয়েছে। আমি ভুল করেছি। এখন আমার জেল-ফাঁসি হওয়া উচিত।
ঈষান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাটি জেনেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃদ্ধকে আমরা ধরেছি, পুলিশ সুপারকে জানোনো হয়েছে, ইতিমধ্যে কোতোয়ালি থানা পুলিশ এসেছে আমরা এখন ধর্ষককে পুলিশের হাতে সোপর্দ করলাম। এ ঘটানার আমরা উপযুক্ত বিচার দাবি করছি।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে এসে আমি সবার কাছ থেকে জানতে পারলাম শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আমার কাছেও ঘটনাটি সত্য মনে হচ্ছে। আমি ধর্ষককে আটক করে নিয়ে যাচ্ছি। তদন্ত করে উপযুক্ত বিচার করা হবে বলেও তিনি জানান।
Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728