বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সারাদিন আকাশ আংশিক মেঘলাসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের হতে পারে বলে জানিয়েছে । সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়বিদ মো. মিজানুর রহমান জানান, আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কারণ মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728