আন্দোনলরত শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সকালে গাজীপুর মহানগরের বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার রুয়া ফ্যাশন নামের একটি কারখানার বিক্ষোভ ও কারখানায় কাচ ভাংচুর করেছে । পরে পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের করে দিয়ে ছুটি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার রুয়া ফ্যাশন গার্মেন্টসের কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় শ্রমিকরা মহাসড়কে অবরোধ তৈরি করে গার্মেন্টসে ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভাংচুর করেছে। পরে পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও তারা নির্দেশনা না মেনে মহাসড়কে অবস্থান নেয়। পরে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা পাশেই গাজীপুর বাইপাস-মিরের বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাংচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। পরে আমরা তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি।

এদিকে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে লোকালবাস চলাচল করেছে, তার সংখ্যা ছিল কম। মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল করছে স্বাভাবিকভাবে। বিএনপি’র সমর্থনে দুপুর পর্যন্ত নেতাকর্মীদের কোন পিকেটিং করতে সড়কে দেখা যায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031