সাইনবোর্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় তসলিম হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন নারায়ণগঞ্জের ।
শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর চাটখিল উপজেলার আব্দুর রবের ছেলে তসলিম। থাকতেন কদমতলী সাদ্দাম মার্কেট এলাকায়।
তার বোন পারভীন আক্তার জানান, আইসিবি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে চিটাগং রোড যাচ্ছিলেন ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দিতে। পরে শুনতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728