নেইমাররা রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে গোলবন্যায় ভাসালো। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল।

নয় ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তারা জয় পেয়েছে পাঁচটিতে, ড্র করেছে তিনটিতে ও হেরেছে একটিতে।

১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। তৃতীয় অবস্থানে আছে ইকুয়েডর। আজ ব্রাজিলের কাছে হেরে যাওয়া বলিভিয়া সাত পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। তারা জয় পেয়েছে দুইটিতে, হেরেছে ছয়টিতে, ড্র করেছে একটিতে।

শুক্রবারের ম্যাচটিতে প্রথমার্ধেই ৪ গোল করে ব্রাজিল। এদিন ম্যাচের মাত্র ১১ মিনিটে নেইমারের গোলে লিড নেয় তারা। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফিলিপে কুটিনহো। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন ফিলিপে লুইজ।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তথা ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন গ্যাব্রিয়েল জিসাস। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৫ মিনিটে শেষ গোলটি করেন রবার্টো ফিমিনো। ম্যাচের বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031