যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস প্রাণ সংহারক কভিড-১৯ (করোনাভাইরাস) এ আক্রান্ত হয়েছেন ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়।

ওই বিবৃতিতে বলা হয়, রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনাভাইরাসের সামান্য লক্ষণ দেখা দিয়েছে। তবে তা গুরুতর নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। স্ত্রী ডাচেস অব কর্নওয়াল-সহ স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনে আছেন প্রিন্স চার্লস। তবে তার স্ত্রীর করোনা পরীক্ষা করলেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।

বুধবার অ্যাবার্ডিনশায়ারে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা প্রিন্স ও তার স্ত্রীর শরীর পরীক্ষা করেন।

তবে কীভাবে প্রিন্স চার্লস করোনায় সংক্রমিত হয়েছেন তা জানায়নি রাজ পরিবার। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। তারপর গত ১২ মার্চের পর থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো বাড়ি থেকেই সম্পূর্ণ করছিলেন চার্লস। কীভাবে নিজ বাড়িতে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তা তদন্ত করছে রাজ পরিবারের সদস্যরা।

প্রিন্স চার্লস করোনা শনাক্ত হওয়ার পরে তার প্রাসাদের গৃহপরিচারিকা, কর্মকর্তাদেরও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031